শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:১৫ পিএম, ২০২৩-০৩-০৫
সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারী জ.রা.সারদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়ন পত্র বিতরণের কথা থাকলেও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম তা বিতরণ করছেন না বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়, ভাটপিয়ারী জ.রা.সারদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের নিমিত্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার এলিজা সুলতানা স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠনে তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ৫মার্চ রবিবার সকাল ১০টা থেকে মনোনয়ন পত্র বিতরণ শুরু হবে। রবিবার সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে মনোনয়ন পত্র উত্তোলনের জন্য অভিভাবক সদস্যরা গেলে প্রধান শিক্ষকের রুম বন্ধ পায়।
মনোনয়ন পত্র তুলতে আসা আব্দুর রাজ্জাক, নাজমুল হক নাজু,ফরিদুল ইসলাম, আওলাদ হোসেন, দিলরুবা খাতুন অভিযোগ করে বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী আজ থেকে মনোনয়ন পত্র বিক্রি করার কথা আমরা মনোনয়ন পত্র তুলতে এসেছি কিন্তু প্রধান শিক্ষক স্কুলে নেই। তার রুম তালা তার সাথে বারবার যোগাযোগ করছি কিন্তু তিনি মোবাইল ধরছেন না।
এ বিষয়ে অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইনাম আহমেদ আব্দুল বাতেন বলেন, অত্র বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনে তফসিল ঘোষণা হয়েছে এটা আমি জানি। কিন্তু মনোনয়ন পত্র বিতরণের বিষয়ে প্রধান শিক্ষক আমার সাথে কোন আলাপ আলোচনা করেনি আমি কিছু বলতে পারবোনা। প্রধান শিক্ষকের স্কুলে অনুপস্থিত বিষয়ে বলেন আমি শুনেছি স্যার ছুটিতে আছে আমাকে কিছু বলেনি।
এব্যাপারে ৬নং ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান আলী আলকাছ বলেন, আমাদের ভাটপিয়ারী গ্রামের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ৪বছর যাবৎ নিয়মিত কমিটি নেই। নিয়মিত কমিটি না থাকার কারণে স্কুলের কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন পর স্কুলের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্য প্রিজাইডিং অফিসার তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী আমরা মনোনয়ন পত্র তুলতে এসেছি কিন্তু প্রধান শিক্ষক আসেনি কাউকে দায়িত্ব দেয়নি। তিনি বলেন, প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার জন্য উঠে পরে লেগেছে। আমরা এই প্রতিষ্ঠানের মঙ্গল চাই এ প্রতিষ্ঠানকে রক্ষার জন্য প্রধান শিক্ষকের অপসারণ চাই।
এবিষয়ে ভাটপিয়ারী জ.রা.সারদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম এর প্রতিক্রিয়া জানার জন্য বিদ্যালয়ে গেলে তাকে পাওয়া যায়নি। এবং তার মুঠো ফোন ০১৭১৮৭২৩৩০৪ নম্বরে বার বার ফোন দিলে-ও রিসিভ করেন নি।
এব্যাপারে সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা বলেন, অত্র বিদ্যালয়ে যেনো নিয়মিত ম্যানেজিং কমিটি না হয় সেজন্য প্রধান শিক্ষক উঠে পরে লেগেছে। তিনি প্রিজাইডিং অফিসার চেঞ্জের জন্য প্রধান শিক্ষক স্কুল না করে বিভিন্ন অফিসে ঘুরাঘুরি করছে। প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম বৃহস্পতিবার ও রবিবার মাধ্যমিক শিক্ষা অফিস কে অবহিত না করে স্কুলে অনুপস্থিত আছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আবু ফাতাহ্ মোহাম্মদ কুতুব উদ্দীন : : আজ ১ ডিসেম্বর। শুরু হলো মহান বিজয়ের মাস। বাঙালির সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা ১৯৭১ সাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন পরিবারসহ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ...বিস্তারিত
আবু ফাতাহ্ মোহাম্মদ কুতুব উদ্দীন : : দীর্ঘ ১৬ বছর পর প্রাথমিকে বৃত্তি পরীক্ষা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নীতিমালা তৈরি, মানবণ্টন প্রক...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : : দেশের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় রাজনীতির অন্যতম শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসন্ন জকসু নির্বাচনকে সামনে রেখে সমাজসেবা ও শিক্ষার্থীকল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited